ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

কড়াইল বস্তি থেকে উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

ads

আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।


এর আগে একই দিনে প্রধানমন্ত্রীর বগুড়া সফর করে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে থাকায় সফরটি স্থগিত করা হয়েছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। তার ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।


বগুড়া জেলা বিএনপির সভাপতি ও উপনির্বাচনে দলীয় প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, উপনির্বাচন চলমান থাকায় এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আয়োজন করলে নির্বাচনি বিধি লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারত। নিয়ম মেনেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তিনি।


এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ায় সফরকালে জানিয়েছিলেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার কথা রয়েছে।


উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page